ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনা মহড়া দেখতে রংপুরে প্রধানমন্ত্রী

Link Copied!

hasinaরংপুর প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এরপর রংপুরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু হেলাল মোহাম্মদ শফিউল হক ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম।
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখবেন প্রধানমন্ত্রী। পরে তিনি দরবার হলে ভাষণ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরণে পুরো রংপুর মহানগরীসহ পাগলাপীরের গঞ্জিপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলার বাহিনীর পক্ষে নিরাপত্তা ব্যবস্থাও।