ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মুসলিমদের অপমান করা ঠিক না’

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি বলেছেন, মুসলিমদের অপমান করা ঠিক না।  প্রেসিডেন্ট হিসেবে মার্কিন কংগ্রেসে এটিই ছিল তার শেষ ভাষণ।
ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, ‘যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেন এবং যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।’
তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন,‘এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য দেয়া ঠিক না। কারণ এ ধরনের কথাবার্তা  বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল।’ তার এই বক্তব্য শুনে করতালিতে ফেটে পড়েন উপস্থিত কংগ্রেস নেতারা।
যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় এবং অভিবাসীদের  বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেয়ার সময়ও সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এটিই  ছিল ওবামার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী আগামী বছরগুলোতে দেশের  জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন সে দেশের প্রেসিডেন্টরা। কিন্তু বুধবারের ভাষণে নতুন পরিকল্পনা ঘোষণা করার বদলে তার সরকারের বিগত দিনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতেই বেশী ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট ওবামা।