অর্থনৈতিক প্রতিবেদক : সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২২৪ টাকা পর্যন্ত বেড়েছে। সারা দেশে সোনার নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২২ হাজার ৬৮৬ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ১৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩২ হাজার ৫৪২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২১ হাজার ৪৬১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৮৭৪ টাকা বিক্রি হবে।
এর আগে গত ৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর থেকে এবং ৩ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর দাম কমিয়েছিল বাজুস। আর এক মাস পর সোনার দাম বাড়ল।
বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক জানান, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে সোনার দর বাড়ানো হয়েছে।’

