ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলারিকেও সমর্থন দেবেন না ওবামা

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন কিংবা অন্য কোনো প্রার্থীকেই সমর্থন জানাবেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রাথমিক পর্যায়ে মনোনয়নের ধাপ শেষ হওয়ার পর চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রার্থীদের পক্ষে তিনি প্রচারণা চালাবেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনা এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন জরিপে ডেমোক্রাট দলীয় মনোনয়নের দৌড়ে সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই এগিয়ে রয়েছেন। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সও ডেমোক্রাট দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন। ডেমোক্রাট থেকে আরো যারা প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার আশায় লড়ছেন তাদের মধ্যে রয়েছেন- বাল্টিমোরের মেয়র ও ম্যারিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও মেলি। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ ম্যাকডোনা আরও জানিয়েছেন, ‘অতীতে যা হয়ে এসেছে ওবামার সিদ্ধান্ত তার ব্যতিক্রম হবে না।’
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটদলীয় মনোনয়ন পাওয়ার জন্য ওবামা ও হিলারি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছিলেন ওবামা।
ফেব্রুয়ারিতে আইওয়ায় ককাসের মধ্যদিয়ে ডেমোক্রাট ও রিপাবলিকান প্রার্থী মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লিভল্যান্ডে সম্মেলনের মাধ্যমে রিপাবলিকানরা তাদের প্রার্থী চূড়ান্ত করবেন। আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় থেকে ডেমোক্রাটদের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সম্মেলনটি শুরু হবে।