ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্লাস বন্ধ করে ‘সম্মান’ আদায় শিক্ষকদের মানায় না

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে ‘সম্মান’ আদায় শিক্ষকদের মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ক্লাস বন্ধ করে শিক্ষকরা আন্দোলন করবে এটা কেমন কথা। শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে আন্দোলন করলে ছাত্র-ছাত্রীরা সেটা মেনে নেবে না।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার  বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির ভাষণে শেখ হাসিনা এ মন্তব্য করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা তো বলেছি আপনাদের দাবির ব্যাপারটি আমরা সমাধান করার চেষ্ঠা করবো। তারপরও কেন ক্লাস বন্ধ করেছেন। আপদের যদি সচিব হতে ইচ্ছে করে তাহলে  শিক্ষকতা ছেড়ে পিএসিতে (সরকারি কর্ম কমিশন) পরীক্ষা দিতে যান।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো দাবি ছাড়াই আপনাদের চাকরির বয়স ৬৫ করেছি। আপনারা কি চান আপনাদের বয়স আবারো ৫৯ এ নামিয়ে আনি? আপনারা ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ করতে পারেন না। তাদের লেখাপড়ার ক্ষতি আপনারা করতে পারেন না। শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে সম্মান আদায় শিক্ষকদের মানায় না।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার দুপুর আড়াইটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং চার ধর্মীয়গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। দুপুর ৩টা ২০ মিনিটের দিকে সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানানো হয়। দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে শুরু করেন।