ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস কমান্ডার আল-ওবায়দি নিহত

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিম দিকের হাদিথা শহরে গত শনিবার ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের নেতা আবু বকর আল বাগদাদির দ্বিতীয় প্রতিনিধি আসি আলি মোহাম্মাদ নাসের আল-ওবায়দি ইরাকি যৌথ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন।
ইরাকের যৌথ অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।  আল-ওবায়দি ছিলেন পশ্চিম ইরাক ও পূর্ব সিরিয়ার আইএস অভিযানের কমান্ডার এবং শীর্ষ নেতা।
ইরাকি যৌথ অভিযানের একজন মুখপাত্র কর্নেল মোহাম্মাদ ইব্রাহিম সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, আল-ওবায়দি একসময় ছিলেন ইরাকের সাবেক শাসক সাদ্দাম হসেনের বিশেষ বাহিনী রিপাবলিকান গার্ডের একজন ব্রিগেড কমান্ডার। এছাড়া তিনি ইরাক যুদ্ধের সময় মার্কিন নিয়ন্ত্রণাধীন আবু গারিভ ও ক্যাম্প বুকা কয়েদখানার একজন পলাতক আসামি।