ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক পণ্যের আন্তর্জাতিক এক্সপো বুধবার শুরু

Link Copied!

Textekঅর্থনৈতিক প্রতিবেদক : পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আগামী ১৩ জানুয়ারি বুধবার শুরু হচ্ছে পোশাকশিল্পের তিনটি আন্তর্জাতিক এক্সপো।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চারদিনব্যাপী এক্সপোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গার্মেন্টটেক বাংলাদেশ ২০১৬, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার এবং গ্যাপেক্সপো’ শীর্ষক তিনটি প্রদর্শনীতে ৩০টি দেশের প্রায় ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
বিপিজিএমইএ, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রদর্শনীতে পোশাক তৈরির সর্বাধুনিক আন্তর্জাতিক প্রযুক্তিগুলো তুলে ধরা হবে। এসব প্রযুক্তি দেশের তৈরি পোশাক শিল্পের প্রধান চ্যালেঞ্জ উৎপাদন, মান, কমপ্লায়েন্স এবং মূল্য সংযোজন বৃদ্ধিতে সাহায্য করবে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সামনে গার্মেন্টস শিল্পের জন্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফেব্রিকের নতুন এবং উদ্বোধনীমূলক মিশ্রন উপস্থাপক করা হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গার্মেন্ট অ্যাকসেসরিজ, মোড়কীকরণ এবং লেবেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইনক ইত্যাদি সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরা হবে।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপালকে, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টিপু সুলতান ভূঁইয়া, বিপিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি আব্দুল কাদের খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মতিন উপস্থিত ছিলেন।