ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত পণ্য পরিবহন শুরু

Link Copied!

akhauraব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে সম্পাদিত মোটর ভিহাইক্যালস চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যপরিবহন শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতের আগরতলায় মালামাল নিয়ে যাওয়া হয়।
এর আগে ভারতের কলকাতা ভোডাফোনের টেলি-কমিউনিকেশন সরঞ্জামের একটি চালান নিয়ে একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস বেনাপোল বন্দর হয়ে দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে এসে পৌঁছায়।
আখাউড়া স্থলবন্দর সূত্র জানায়, ট্রানজিট সুবিধার আওতায় পরীক্ষামূলকভাবে ভোডাফোনের টেলি-কমিউনিকেশন সরঞ্জামের একটি চালান আখাউড়া স্থল বন্দরে পৌঁছার পরে কাস্টমসের সব কাজ শেষ করা হয়। এরপর দুপুর একটর দিকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এটি ত্রিপুরার আগরতলা হয়ে সরাসরি গোহাটিতে যাবে। এ চালানের সাথে কলকাতার ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানির চার সদস্যের একটি প্রতিনিধিদলও মাইক্রোবাসে যাচ্ছেন।
আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা জানান, এটাই ট্রানজিট সুবিধার আওতায় পরীক্ষামূলক প্রথম চালান।