ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষিতে ঋণ বিতরণ বেড়েছে

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কৃষি খাতে ঋণ বিতরণ সাড়ে ১৬ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে, আমন মৌসুমে ঋণের চাহিদা বাড়ায় বিতরণ বেড়েছে।আগামী বোরো মৌসুমে তা আরও বাড়তে পারে।
কৃষি ঋণ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো এ খাতে ৩ হাজার ২০৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে একই সময়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল ২ হাজার ৭৫০ কোটি ৪০ লাখ টাকা।এ হিসেবে এক বছরের ঋণ বিতরণ বেড়েছে ৪৫৩ কোটি ৮৪ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে প্রথম মাস জুলাইয়ে কৃষি ঋণ বিতরণ কিছুটা কমে হলেও পরবর্তী দুই মাসে তা পুষিয়ে এসেছে। এর মধ্যে গত জুলাইয়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল  ৮৬১ কোটি ৯১ লাখ টাকা, যা পূববর্তী অর্থবছরের একই মাসের তুলনায় ৪ কোটি ২৬ লাখ টাকা কম। আর চলতি বছরের আগস্টে ৯৫২ কোটি ৪৩ লাখ টাকা এবং  সেপ্টেম্বর মাসে  ১ হাজার ৩৮৯ কোটি ৯০ লাখ টাকা  কৃষিঋণ বিতরণ হয় । গত ২০১৪-২০১৫ অর্থ বছরের আগস্টে  ৮০২ কোটি ৪৩ লাখ টাকা ও সেপ্টেম্বরে  ১ হাজার ৪৩ কোটি ৪৪ লাখ টাকার কৃষিঋণ বিতরণ হয় ।
বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় আরও্ জানা গেছে, চলতি বছর আমন মৌসুমে কৃষকদের মাঝে ঋণের চাহিদা বেড়েছে। এ কারণে বিতরণও বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আসন্য বোরো মৌসুমেও ঋণ বিতরণ বাড়বে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে কৃষিঋণের ১৬ হাজার ৪০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৮৫০ কোটি টাকা বেশি। গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ৩ শতাংশ বেশি কৃষিঋণ বিতরণ করতে সক্ষম হয় ব্যাংকগুলো।