
নিজস্ব প্রতিবেদক : পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে নেমে পাটের বস্তার বাড়তি চাহিদা মেটাতে আগামী এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩ নভেম্বর থেকে ১ মাস পর্যন্ত কাচাঁ পাট রপ্তানি বন্ধ রাখা

