টাঙ্গাইল প্রতিনিধি : প্রকৃতিতে এখন ভিন্ন আমেজ। শীত পুরোপুরি না পড়লেও এরমধ্যেই বাজারে আসতে শুরু করেছে মুলা, শিম, ফুলকপি, বাঁধাকপি, পাতাকপিসহ শীতকালীন বিভিন্ন ধরনের শাক-সবজি।
এসব সবজির দাম শুরুতে বেশি থাকলেও এখন তা কমতে শুরু করেছে। আর এ দাম কমতে থাকায় খুশি ক্রেতারা।
শহরের পার্কবাজার, বটতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কপি ৪০-৫০ টাকা, শিম কেজি প্রতি ৭০-৮০ টাকা, লাউ প্রতিটি ৪০-৫০ টাকা, মুলা প্রতি আঁটি ১০-১৫ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ টাকা , পাতাকপি প্রতিটি ৩৫-৪০ টাকা , পালংশাক প্রতি আঁটি ৫০, লাউশাক প্রতি আঁটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পার্কবাজারের সবজি ব্যবসায়ী হাসান বলেন, ‘প্রায় ১৫ থেকে ২৫ দিন আগেই শীতকালীন সবজি বাজারে উঠেছে। প্রথম দিকে দাম বেশি ছিল। এখন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় এর দাম কমতে শুরু করেছে। সাধারণ মানুষ শীতকালীন সবজি প্রচুর পরিমাণে কিনছে। আমি প্রতিদিন সবজি বিক্রি করে ২০০ থেকে ৩০০ টাকার মতো লাভ করছি।’
সবজি কিনতে আসা স্বপন কুমার দাশ বলেন, ‘ শীতকালীন সবজির দাম এখন কিছুটা কম। তবে দাম আরও একটু কম হলে ভালো হতো।

