অর্থনীতি ডেস্ক : আবারো ভারতের বাজারে দাম কমলো পেট্রোলের। শনিবার মাঝরাত থেকে পেট্রোলের দাম কমে লিটার প্রতি ৫০ পয়সা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এ দাম কার্যকরী হওয়ার পর থেকে দিল্লিতে পেট্রোলের দাম ৬১ রুপি ২০ পায়সার পরিবর্তে হয়ে যায় ৬০ রুপি ৭০ পয়সা।
আর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হবে ৬৬ রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার কারণেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে গত ৩১ অগাস্টও দাম কমেছিল পেট্রোলের। তখন লিটার প্রতি ২ রুপি করে দাম কমে।

