ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৭ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ

Link Copied!

Dollarঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলেই রিজার্ভে রেকর্ড সৃষ্টি হয়েছে।
এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়াও রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আর এ রিজার্ভ দিয়ে দেশের সাতমাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
উল্লেখ্য, এরআগে গত ১৭ আগস্ট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।