ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৭০০ টাকায় বিমান যাত্রা

Link Copied!

flydubai-bimanঅর্থনীতি ডেস্ক : প্রতিযোগিতার বাজারে যে কম টাকায় টিকিট দেবে তার কাছেই মানুষ ছুটবে, সেটাই স্বাভাবিক। আর সেই ব্যবসা ধরতেই একের পর এক বিমান সংস্থা নেমে পড়েছে ভাড়া কমানোর যুদ্ধে। সেই যুদ্ধে সবচেয়ে এগিয়ে ভারতের গো এয়ার।
প্রতিষ্ঠানটি মাত্র ৭০০ টাকায় বিমান ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। আগামী ১ নভেম্বর পর্যন্ত এই অফারে বুকিং চলবে বলে জানিয়ে প্রতিষ্ঠানটি। আর এই অফারের টিকিটে যাতায়াত করতে হবে ২৩ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে।
এর আগে স্পাইসজেট একটি প্রোমোশনাল স্কিম নিয়ে এসেছিল। নাম ছিল ‘দিওয়ালি সেল’। ওই সংস্থার টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৭৪৯ রুপি (টাকায় যা ৯০০)। আর আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ রুপি।
এই অফারের আওতায় তিন লাখ সিট রেখেছিল স্পাইস জেট। তবে আজই শেষ হচ্ছে স্পাইস জেটের এ অফার। ১ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত যাতায়াত করা যাবে এই অফারের টিকিটে।