অর্থনীতি ডেস্ক : ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
গত ২৮ অক্টোবর আইবিবিএলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের হাতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ প্রদত্ত এ পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক ও এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এ কে এম নুরুল ফজল বুলবুল প্রমুখ।

