ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিলন্ডারিং তদন্তের ক্ষমতা পাবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Link Copied!

takaঅর্থনৈতিক প্রতিবেদক : সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ও মানিলন্ডারিং বন্ধে ২৭ ধরনের অপরাধ তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কর্তৃত্ব দেয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে গুরুত্ব অনুযায়ী ট্যাক্স লিয়াজোঁ অফিস স্থাপনের সুপারিশও করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, ১নং সাব-কমিটি থেকে প্রাপ্ত প্রতিবেদনের ওপর আলোচনা ও সিদ্ধান্তের ওপর আলোচনা হয়। সাব-কমিটির সুপারিশ অনুযায়ী বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরো কার্যকর করতে অতিদ্রুত জনবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল, ২০১৫ নিয়ে আলোচনা হয়।
এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোন ব্যবহাকারীরা যেসব সেবা গ্রহণ করেন তার মূল্যের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হলে বছরে প্রায় ১৪০ কোটি টাকা সারচার্জ আদায় করা সম্ভব হবে যা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যায়।
কমিটি ওই অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতের একটি নির্দিষ্ট সমস্যা সমাধানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের মতো কাজে ব্যবহার করার সুপারিশ করে।