ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককে বোমা হামলা
কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নেই

Link Copied!

bankokআন্তর্জাতিক ডেস্ক : ব্যাংককের হিন্দু মন্দিরে বোমা হামলার সঙ্গে কোনো আণ্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকা অসম্ভব বলে মনে করছে  থাই সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ কথা জানায়।
সে দেশের ক্ষমতাসীন সামরিক সরকারের মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি  জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা এই তথ্য উদঘাটন করেছে। যদিও মাত্র একদিন আগেই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এই হামলার ঘটনায় কোনো বিদেশী জড়িত থাকতে পারেন। তবে এই হামলার ঘটনায় সরাসরি চীনা নাগরিকরাই লক্ষ্য ছিল এটি মানতে নারাজ থাইল্যান্ড কর্তৃপক্ষ।
রাজধানী ব্যাংককের হিন্দু মন্দিরে সোমবার সন্ধ্যের দিকে চালানো ওই বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয়েছে আরো  শতাধিক।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনে পুলিশ খুঁজছে। সিসিটিভি ফুটেজে দেখা চিত্র দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  সোমবার সন্ধ্যায় ব্যাংককের ব্যস্ত রাস্তায় বিস্ফোরণের ঠিক আগে একবার দেখা গিয়েছিল ওই অজ্ঞাতনামা যুবককে। ব্রহ্মা মন্দিরের সামনে একটি বেঞ্চের তলায় কাধের ব্যাগটা রেখে দ্রুত ওই জায়গা থেকে সরে যেতে দেখা গিয়েছে তাকে। পুলিশের ধারণা, ওই ব্যাগেই ছিল বিস্ফোরক এবং এটি মন্দিরের সামনে রাখতেই এসেছিল সে।
ঘটনার তদন্তে বুধবার ইন্টাপোলের সাহায্য চেয়েছে থাই কর্তৃপক্ষ।