ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ দিয়ে পাকিস্তানের পরিচয়পত্র নিয়েছে জঙ্গিরা

Link Copied!

gongiআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাল নাগরিকত্ব সনদপত্র বা আইডি কার্ড হাতিয়ে নিয়েছে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার জঙ্গি । মাত্র ১শ ডলার ঘুষ দিয়ে তারা ওইসব আইডির মালিক হয়েছে। এ দুর্নীতির ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে তদন্ত শুরু করছে পাক কর্তৃপক্ষ।
সম্প্রতি এই আইডি কার্ড সংক্রান্ত দুর্নীতি উদঘাটন করেছে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সি এজেন্সি সংক্ষেপে আইএসআই। এ সম্পর্কে আইএসআই প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র বিতরণের দায়িত্বে থাকা ন্যাশনাল ডাটাবেজ এন্ড রেজিস্ট্রেশন অথরিটি(এনএডিআরএ)য়ের কতিপয় কর্মকর্তা এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। তারাই জঙ্গিদের এসব ভূয়া পরিচয়পত্র দিয়েছেন।
যেসব সন্ত্রাসী পাকিস্তানের নাগরিকত্ব সনদপত্র পেয়েছেন তাদের অন্যতম হলেন যুক্তরাষ্ট্রের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা আল কায়দা নেতা আডনান এল শুকরিজুমাহ। ২০০৯ সালে নিউইয়র্কের এক পাতাল রেলে হামলার পরিকল্পনাকারী শুকরিজুমাহ সৌদি আরবের নাগরিক। তিনি কিছু সময় যুক্তরাষ্ট্রেও কাটিয়েছিলেন। ২০১৪ সালে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনা হামলায় তিনি নিহত হন।
পাকিস্তানে এই আইডি কার্ড দুর্নীতিতে প্রায় ৪০ জন এনএডিআরএ কর্মকর্তা জড়িত রয়েছেন বলে গোয়েন্দা সংস্থাটির ধারণা করছে। এছাড়া করাচি নগরীতে এসব জাল আইডি তৈরির সঙ্গে একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ও কর্নেলও জড়িত ছিলেন।
ওইসব ভূয়া আইডি কার্ড বিতরণকারী চক্রের ওপর তদন্ত চালিয়ে ৫০ হাজারের বেশি কার্ড খুঁজে পেয়েছে ফেডারেল ইনভেস্টিগেশন এজন্সি। সে দেশের  অবৈধ অভিবাসীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে এবং  যারা এসব আইডি পেয়েছেন তাদের বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক।