ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের গমের বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল

Link Copied!

gomনিজস্ব প্রতিবেদক : ব্রাজিল থেকে আমদানি করা গম-কাউকে জোর করে দেয়া যাবে না, কেউ ফেরত দিতে চাইলে তা ফেরত নিতে হবে মর্মে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
গম বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
বিষয়টি রিটকারী আইনজীবী অ্যাডভোকেট পাভেল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে গত ৯ জুলাই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।
গত ৮ জুলাই ‘ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না এবং কেউ ওই গম ফেরত দিতে চাইলে কর্তৃপক্ষকে তা ফেরত নিতে হবে’—এমন পর্যবেক্ষণ দিয়ে এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।
২৯ জুন ব্রাজিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্ট ওই রিট আবেদনে অ্যাডভোকেট পাভেল মিয়া দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে তদন্তের নির্দেশনা চান।
রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু খাদ্যের অনুপযোগী গম সরবরাহ করা সংবিধান পরিপন্থী।
পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ৪০০ কোটি টাকার দুই লাখ টন ‘নষ্ট ও পচা গম’ নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ‘লুকোচুরি করছে’। পচা ও নষ্ট গম আমদানির অভিযোগে প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দেয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি। বরং সেগুলো বিভিন্ন কর্মসূচিতে এবং সরকারি সংস্থায় বিতরণ করা হচ্ছে।