ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রবীরকে হাতকড়া পরানো সভ্যতার পরিচায়ক নয়’

Link Copied!

mizanurযশোর প্রতিনিধি : সাংবাদিক প্রবীর সিকদারকে আটক ও হাতকড়া পরানোর ঘটনা সভ্যতার পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি।
রোববার রাজধানী থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে করা এক মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডের এক দিনের মাথায় বুধবার অসুস্থার কারণে তাকে জামিনে মুক্তি দেয়া।
মানবাধিকার রক্ষায় বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটা বঙ্গবন্ধুর আদর্শ ছিল। সেই জায়গায় রাষ্ট্র যদি সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে সেটা মানবাধিকারের লঙ্ঘন। প্রবীর শিকদারের সাথে যে ভাবে আচরণ করা হয়েছে তা সভ্যতার পরিচয় বহন করেনা। এতে তার মর্যাদা ক্ষুন্ন হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার শেখ আবুল হোসেন, ডিন ড. আনিসুর রহমান, ড. বিপ্লব কুমার বিশ্বাস, ড. জিয়াউল আমিন ও ড. সাইবুর রহমান মোল্লা।
আরেক সাংবাদিক শওকত মাহমুদের আটক প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নিশ্চয় রাষ্ট্র আক্রোশমূলক এমন কিছু করবে না যাতে কারও বাক স্বাধীনতার খর্ব হয়।
এদিকে, প্রবীর সিকদারদের মতো সাংবাদিককে হাতকড়া পরানো মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। প্রবীর সিকদারের মুক্তির দাবিতে বুধবার রাজধানীতে প্রতীকী অনশন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
সাংবাদিক প্রবীর সিকদারের মামলা অবিলম্বে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এ সময় তিনি বলেন, ‘মান যায় মন্ত্রীর (স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন) আর মামলা করে চেরাগ আলী।’