ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুভ্রা মুখার্জির শেষকৃত্যে শেখ হাসিনা

Link Copied!

Hasinaপাঞ্জেরী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাসস জানায়, বুধবার সকালে দিল্লিতে রাষ্ট্রপতির ছেলে অভিজিত মুখার্জি ১৩ তালকাত্রা রোডের বাসভবনে শুভ্র মুখার্জির কফিনে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দিল্লিতে লোদি রোডের অন্ত্যেস্টিক্রিয়ায় যোগ দেন।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জি ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং শুভ্রা মুখার্জির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ‘শুভ্রার মৃত্যুতে বাংলাদেশ তার এক ঘনিষ্ঠবন্ধুকে হারাল।’
এছাড়া, শোকসন্তপ্ত পরিবার যাতে শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য তিনি স্রষ্টার কাছেও প্রার্থনা করেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসাইন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সেক্রেটারি এহসানুল করিম এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।