ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৬ প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : ছয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয়েছে তিন হাজার ৯৬১ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের তিন হাজার ৮১৪ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৭ কোটি টাকা ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা ও সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, কালুখালী- ভাটিয়াপাড়া সেকশন পুননির্মাণ এবং কাশিয়ানী গোপালগঞ্জ- টুঙ্গীপাড়া নতুন রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ২৩ কোটি ৭২ লাখ টাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত সি.সি. সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ২৫০ কোটি টাকা। বিসিএসআইআর এর প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবনসংক্রান্ত ভৌত সুবিধাদি সৃষ্টি প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৬৩ লাখ টাকা।
এক্সপ্যানশন অব বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি বিল্ডিং অ্যান্ড এক্সটেনশন অব ট্রেনিং ফ্যাসিলিটিজ প্রকল্প। এর বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশের নদী ড্রেজিং এর জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প। এতে ব্যয় হবে এক হাজার ২৫৩ কোটি ৫৪ লাখ টাকা। ধান, গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পদ্মা সেতুর রেল লাইনটির ঢাকা-মাওয়া-জাজিরা-ভাঙ্গা ও ভাঙ্গা হয়ে যশোর সংযোগ লাইনে যুক্ত হবে। এ রুটের মাধ্যমে যোগাযোগের জন্য বর্তমানে পরিত্যক্ত কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনটি চালু করা প্রয়োজন। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধিস্থল টুঙ্গীপাড়া উপজেলাকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে টুঙ্গীপাড়া পর্যন্ত রেল লাইন স্থাপন করা প্রয়োজন। এজন্য কালুখালী- ভাটিয়াপাড়া সেকশন পুননির্মাণ এবং কাশিয়ানী গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া নতুন রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়েছে।