ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

Link Copied!

bangkokআর্ন্তজাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইরাওয়ান নামের একটি মন্দিরে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১য়ে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১২০ জন মানুষ। বিবিসি জানিয়েছে হতাহতদের অধিকাংশই বিদেশি পর্যটক।
দেশটিতে ইরাওয়ান বেশ জনপ্রিয় একটি মন্দির। প্রতিদিন হিন্দুদের পাশাপাশি কয়েক হাজার বৌদ্ধধর্মাবলম্বীও সেখানে পূজা দিতে আসে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে চিদলোম জেলার ইরাওয়ান মন্দিরের বাইরে রাখা একটি মোটরসাইকেলে বোমা বিস্ফোরিত হয়।
তবে এখনও পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলা সম্পর্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রায়ুত ওংসুয়ান দাবি করেছেন, হামলাকারীরা পর্যটকদের কাছে জনপ্রিয় মন্দিরটিকেই হামলার জন্য বেছে নিয়েছে। থাইল্যান্ডের পর্যটন খাত ও অর্থনীতিকে ধ্বংস করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।