ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন রাজাপাকসে

Link Copied!

srilankaআন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সোমবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলের পরাজয় মেনে নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দে রাজাপাকসে। যদিও তিনি এ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলেন।
সোমবার রাতে সংবাদ সংস্থা এএফপি’কে তিনি বলেছেন,‘আমার প্রধনমন্ত্রী হওয়ার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। আমি পরাজয় স্বীকার করেছি। তবে আমরা লড়াই করে হেরেছি।’ নির্বাচন কমিশন মাহিন্দে দেশাপ্রিয়া পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই নিজ দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স(ইউপিএফএ)য়ের পরাজয় স্বীকার করে নিলেন রাজাপাকসে।
তিনি আরো বলেছেন,‘আমরা আটটি ডিস্ট্রিকে জয় পেয়েছি। ক্ষমতাসীন ইউএনপি(ইউনাইটেড ন্যাশনাল পার্টি) জয় পেয়েছে ১১ ডিস্ট্রিকে। এর অর্থ হচ্ছে আমরা হেরে গেছি। তবে আমরা লড়াই করেই হেরেছি।’ বাকি তিনটি ডিস্ট্রিকেও তার দল পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।
শ্রীলঙ্কায় সোমবার পার্লামেন্ট নির্বচনে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজপাকসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিএবং বিদায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির মধ্যে। প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, ২২৫ আসনের পার্লামেন্টে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৩ আসন পেতে হত। ফলে নতুন সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সহায়তা নিতে হবে ক্ষমতাসীন ইউএনপি’কে।
মঙ্গলবার দুপুরের দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকেস প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন। গত ৮ জানুয়ারি নির্বাচনে তিনি নিজ দল ইউনাইটেড পিপ্ল্স ফ্রিডম অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক এবং স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান।