ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ২৫০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন খোকন

Link Copied!

Sayed-Khokonনিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণের প্রায় সাথে সাথেই ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ পেলেও ঋণে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কিছুই পায়নি। তবে এতোদিনে শিকে ছিঁড়েছে! জনদুর্ভোগ কমাতে দীর্ঘদিন সংস্কার না হওয়া ডিএসসিসির ক্ষতিগ্রস্ত প্রধান সড়কগুলো উন্নয়নে উদ্যোগী হয়েছে সরকার।
এই সড়কগুলোর অধিকাংশই হবে কক্রিট সিমেন্টের তৈরি। সেই সঙ্গে নর্দমা ও ফুটপাতগুলোরও উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রধানত ক্ষতিগ্রস্ত সি.সি সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন’ নামে ২৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে উঠছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৭৫ কোটি টাকা।এছাড়া প্রকল্পটি বাস্তবায়নে ডিএসসিসি দিবে ৭৫ কোটি টাকা।প্রকল্পটিতে দুই দফায় অর্থ ব্যয় করা হবে। প্রথম দফা ২০১৫ -১৬ সালে ১২৫ কোটি টাকা এবং ২য় দফায় ২০১৬-১৭ সালে ১২৫ কোটি টাকা ব্যয় করা হবে।
এছাড়া জুলাই ২০১৫ থেকে জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ।
এ ব্যাপারে ডিএসসিসি নির্বাহী প্রকৌশলী আনসারুল আলী খান বলেন, ‘প্রতিবছর অপরিকল্পিত নগর সম্প্রসারণ, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস লাইন পরিবর্তন, বর্ষাকালে রাস্তা খোড়াখুড়ির কারণে এসব রাস্তঘাট, ফুটপাত ও নর্দমার ব্যাপক ক্ষতি সাধন হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে ডিএসসিসি বিভিন্ন এলাকার জলবদ্ধতা, যানজট হ্রাসসহ নগরবাসীর ভোগান্তি দূর হবে।’
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ‘প্রথমে অধিক ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনঃনির্মাণে হাত দেয়া হবে। প্রকল্পের আওতাধীন সড়কগুলোর অধিকাংশই কংক্রিটে তৈরি করা হবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়ন হলে ১৬৯ কি.মি রাস্তা, ১৮৮ কি.মি.নর্দমা ও ২৫ দশমিক ১৯ কিমি ফুটপাতের উন্নয়ন করা সম্ভব হবে।’
জানা গেছে, ডিএসসিসির পক্ষে প্রকল্পটির ব্যয় প্রস্তাব করা হয়েছিল ৩০৯ কোটি ১৪ লাখ টাকা। পরে পিইসি সভার প্রতিনিধি দল পরিদর্শন শেষে ১৯ শতাংশ কমিয়ে ২৫০ কোটি টাকা প্রস্তাব করেন।
প্রকল্পটির অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরস্ত খান বলেন, ‘গত ৬ জুলাই পিইসি সভায় প্রকল্পটি নিয়ে আলোচনা করা হয়। এটির বাস্তবায়ন হলে যানবাহন চলাচল ও নগরবাসীর দুর্ভোগ কমে আসবে।’