ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল’

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তিই পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিতই করেননি, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভিত আরো মজবুত করেছেন।
‘সামরিক বাহিনীর ক্ষমতা ব্যবহার করে জিয়াউর রহমানই রাজনীতিতে জামায়াতকে আবার সুযোগ করে দিয়েছিলেন। উনি রাজাকার আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন। তার স্ত্রী (খালেদা) তারই ধারাবাহিকতায় নিজামী-মুজাহিদের গাড়িতে পতাকা দিয়ে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছিলেন। যারা জাতীয় পতাকা পুড়িয়েছে, তাদের গাড়িতে পতাকা প্রতারণা ছাড়া আর কিছু না।
আলোচনাসভায় অংশ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে জাতীয় প্রেসক্লাব রাজাকারদের ঘাঁটি ছিল। আমি প্রেসক্লাবের সভাপতি হওয়ার পর থেকে প্রেসক্লাবকে জামায়াত-শিবির-রাজাকারমুক্ত করার চেষ্টা করছি।’
আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।