ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচারালয়ে ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল

Link Copied!

chief-justiceনাটোর প্রতিনিধি : দেশের সব আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে, সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। কিন্তু এসবের পরও একটি স্বার্থান্বেষী মহল বিচারালয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেয়া পর আদালত প্রাঙ্গনে মামলা নিষ্পত্তির যে গতিশীলতা এসেছে এবং প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এতে একটি স্বার্থান্বেষী মহলের শুরু করা ষড়যন্ত্রের আলামত দেখা যাচ্ছে।’
সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় থাকা ৩০ লাখ মামলার মধ্যে বিগত ছয় মাসে ২৬ থেকে ৪০ শতাংশ মামলা নিস্পতির হার বেড়েছে। আমি আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ ভাগ মামলা নিস্পতি সম্ভব হবে এবং আগামী এক বছরের মধ্যে বাকি ৫০ ভাগ মামলার জট কমে যাবে।’
প্রতি মাসে গড়ে লক্ষাধিক মামলা যোগ হচ্ছে বলেও জানিয়ে মামলার জট নিরসনের জন্য প্রধান বিচারপতি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। বলেন, ‘আপনারা সময় মতো আদালতে আসলে মামলার বিচারকাজে গতিশীলতা আসবে। প্রত্যেক আদালতের বিচারককে সকাল সাড়ে ৯টার মধ্যে এজলাসে উপস্থিত হওয়া এবং সময়ের পুর্ণাঙ্গ ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’
মধ্যাহ্ন বিরতির পর আদালতে বিচার কার্যক্রমে অংশ গ্রহণের অনুরোধ জানিয়ে আইনজীবীদের উদ্দেশ্যে সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘জুনিয়র আইনজীবীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের পালন করতে হবে। নতুন প্রজন্মের জন্য আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য দেন- নাটোর জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, পিপি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত ঘোষ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শওকত। নাটোর বার এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবর্ধণা সভায় সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ মো. আমিরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমান, আদালতের জজ ও ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে তিনি নাটোর সার্কিট হাউজে আসেন। পরে তিনি দিঘাপতিয়া উত্তরা গনভবন ও নাটোর রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যার পর স্থানীয় সার্কিট হাউজে নাটোরের বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।