ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজামীর আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকায়

Link Copied!

Nizamiনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলা আগামীকাল শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।
সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, নিজামীর মামলাটি মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় ১০ নম্বরে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে আগামীকাল থেকে আপিল শুনানি শুরু হতে পারে।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন তার আইনজীবীরা। এ আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।
৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে  মোট ১৬৮টি  যুক্তি দেখানো হয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।