ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

Link Copied!

Banga-Bandhuনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।  ‘জাতীয় শোক দিবস-২০১৫’ উপলক্ষে তথ্য অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৫১টি দুর্লভ ছবি স্থান পেয়েছে। আজ ১৭ আগস্ট থেকে এ প্রদর্শনী শুরু হয়ে চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।
সোমবার দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জন্মের পর এই প্রথম বঙ্গবন্ধুর দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করলো তথ্য অধিদপ্তর। আমি মনে করি এ প্রদর্শনী একটি যুগান্তকারী পদক্ষেপ।’
মন্ত্রী বলেন, ‘ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর যেসব ছবি প্রদর্শিত হয়েছে সেগুলো ইতিহাসের স্বাক্ষী। দেশের যেসব ফটো সাংবাদিক বঙ্গবন্ধুর ওপর দুর্লভ ছবি তুলেছেন তাদের ছবি তথ্য অধিদপ্তর সংগ্রহ শুরু করছে। আগামীতে বড় আকারে প্রদর্শনীর আয়োজন করে জনসম্মুখে বঙ্গবন্ধু’কে হাজির করা হবে।’
হাসানুল হক ইনু বলেন, ‘৪০ বছর আগে চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। আর কোন চক্রান্তকারী বাংলাদেশকে হত্যা করতে পারবে না। প্রদর্শনীই স্বাক্ষ্য দিচ্ছে বঙ্গবন্ধু জাতীর পিতা ছিলেন। প্রদর্শনীতে ছবি গুলো প্রমান করছে বঙ্গবন্ধু কি ছিলেন। কি করেছেন। ছবিগুলো নিরব স্বাক্ষী হয়ে আছে।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু অমর ছিলেন, অমর হয়েই থাকবেন।’
উদ্বোধনের আগে মন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন।