ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঁচাত্তর পরবর্তী শাসকরা আমাকে দেশে আসতে দেয়নি: প্রধানমন্ত্রী

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন সেই বাঙালিই তাকে স্বপরিবারে হত্যা করেছে।
আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মাত্র ১৫ দিন আগে দেশ থেকে বিদেশে গিয়েছিলাম। ইচ্ছা ছিল ১ মাস পর ফিরে আসবো। কিন্তু পঁচাত্তর পরবর্তী শাসকরা আমাকে দেশে ফিরতে দেয়নি। তারা চেয়েছিল যাতে দেশে আসতে না পারি।