ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন মুরসি

Link Copied!

mursiআন্তর্জাতিক ডেস্ক : মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন তার আইনজীবীরা। সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে জেল ভাঙার একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। শনিবার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা।
২০১৩ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। গত জুনে কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টার একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একইসঙ্গ গোয়েন্দাবৃত্তির অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আদালতের এ ভূমিকায় অনেকে বলছেন, মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদকারী জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির দমন-পীড়নের একান্ত সঙ্গী হয়েছে মিশরের আদালত। এ পর্যন্ত আদালত ইখওয়ানের কয়েকশ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে।
মুসলিম ব্রাদারহুডের শীর্ষ আইনজীবী আবদেল মনিম আবদেল মাকসুদ জানান, জেল ভাঙার মামলায় মুরসিসহ দলের প্রায় ১০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের বিপরীতে আপিল দায়ের করেছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে মুহাম্মাদ মুরসি ও নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের আরো কয়েকজন নেতাকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।