ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মঘাতী হামলায় পাঞ্জাবি স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

Link Copied!

suza-khanjadaআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল সুজা খানজাদা ১৬ অগাস্ট পরিচালিত এক আত্মঘাতী বোমাহামলায় নিহত হয়েছেন। সুজার দলীয় কার্যালয়ে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন তিনি। পরবর্তীতে তার মৃত্যু ঘটে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সহকারী সাইয়েদ এলাহি কর্তৃক তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যাটি এখনও জানা সম্ভব হয়নি। তবে নিহতের তালিকা দীর্ঘ হতে পারে আরও। বিস্ফোরণের পরপরই দপ্তর-ভবনের ছাদটি ধসে পড়ে। আশপাশের ঘরবাড়িও ক্ষতির শিকার হয় বলে জানা যায়।
দলীয় কার্যালয়ে আজ জিরগার আয়োজন করা হয়েছিল। জিরগা হলো নেতা কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা ও শিক্ষাদান অনুষ্ঠান, বিশেষত ইসলামি জ্ঞানাকেন্দ্রিক তত্ত্বকথা জিরগায় আলোচিত হয়ে থাকে। আনুমানিক শতাধিক লোক এ উদ্দেশ্যে দপ্তরে মিলিত হয়েছিলেন। তাদের সিংহভাগই ধসে পড়া স্থাপনপোকরণের নিচে চাপা পড়েছেন বলে জানা গেছে।
এদিকে সুজা খানজাদাই শুধু নন, আলোচিত ব্যক্তিদের মধ্যে ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট হাজরো সাইয়েদ শওকতও নিহত হয়েছেন বলে জানা গেছে।