ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি পৌঁছালো প্রথম হজফ্লাইট

Link Copied!

hajjপাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ১০১১ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কনসাল (হজ) আসাদুজ্জামান, সৌদি হজ মন্ত্রণালয় জেদ্দা অফিসের মহাপরিচালক আব্দুল্লাহ আল মারগালানিসহ কনস্যুলেট ও সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৬০০ জন। আর ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।