ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ সেপ্টেম্বর থেকে বসছে সংসদ অধিবেশন

Link Copied!

Parlamentনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বসবে এ অধিবেশন। নিয়ম অনুযায়ী, অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে।
এদিকে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ৮ জুলাই শেষ হয় সংসদের ষষ্ঠ অধিবেশন। যা ছিল বাজেট অধিবেশন।