ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর কাসেম আলীর আপিল শুনানি হয়নি

Link Copied!

Mir-kasemনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের খালাস চেয়ে আনা আপিল শুনানি হয়নি। আজ রবিবার মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নিয়মিত বেঞ্চ না থাকায় শুনানি হয়নি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, আগামীতে আবারও কার্যতালিকায় এলে মামলাটি শুনানি হবে।
রবিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই মামলার শুনানির জন্য ধার্য ছিল। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ঢাকার বাইরে রয়েছেন। তাই রবিবার আপিল বিভাগে শুধু একটি মামলার শুনানি করা হয়। তালিকার ২ নম্বর থেকে সর্বশেষ পর্যন্ত তালিকায় আসার পর শুনানি হবে।
এর আগে গত ২৮ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীল আপিলের মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত আসামি ও রাষ্ট্রপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের জন্য আরও চার সপ্তাহের সময় দেন।
ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মীর কাসেম আলীর পক্ষে ২০১৪ সালের ৩০ নভেম্বর  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। একই বছরের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।