ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশ জুলিয়ান অ্যাসাঞ্জ

Link Copied!

Julianআন্তর্জাতিক ডেস্ক : যৌন নির্যাতন মামলার তদন্ত নিয়ে বৃহস্পতিবার সুইডেনের সরকারি আইনজীবীদের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জের সাক্ষাতের কথা থাকলেও সময়-স্বল্পতার অভিযোগে আইনজীবীরা এ তা বাতিল করেন। সুইডিশ আইনজীবীদের এ আচরণে চরসভাবে হতাশা প্রকাশ করেছেন উইকিলিকসের এ প্রতিষ্ঠাতা।
অস্ট্রেলীয় এ সাংবাদিক বলেন, অভিযোগের বিষয়ে আমার পক্ষ থেকে সুইডিশ আইনজীবীদের কথা না শোনাটা চরম হতাশাজনক।’ অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলেছেন।
সুইডেনের যৌন নির্যাতন মামলা থেকে বাঁচতে জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তার ধারণা সুইডিশ সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিবে। সেখানে তার জীবন সংশয়ের আশঙ্কা করছেন তিনি। যৌন নির্যাতন মামলা তুলে না নেওয়া পর্যন্ত অ্যাসাঞ্জ সেখান থেকে বের হবেন না বলে জানান। তার দাবি কোনো লিখিত বক্তব্য নয়; অভিযোগের তদন্ত নিয়ে তার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে তাকে তুলে দেওয়া হবে না- এ মর্মে অঙ্গীকার করতে হবে।
সুইডেনের আইন অনুযায়ী অভিযুক্তের সাক্ষাৎকার ছাড়া অভিযোগপত্র দেওয়া যায় না। জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সুইডিশ সরকারের সঙ্গে ইকুয়েডর সরকারের আলোচনা হয়। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার সুইডেনের আইনজীবীরা অ্যাসাঞ্জের সাক্ষাৎ নেওয়ার কথা ছিল। কোনো এক রহস্যজনক কারণে তারা এ সাক্ষাৎ বাতিল করে।