ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবাদ নিয়ে পাক-ভারত আলোচনা ২৩ আগস্ট

Link Copied!

Pakistan-vs-India-Cricketআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও আঞ্চলিক নিরাপত্তবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আগামী ২৩ আগস্ট ভারত যাচ্ছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সারতাজ আজিজ এ কথা জানান। ২৩ ও ২৪ আগস্ট সারতাজ আজিজের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ে বৈঠকের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গুরুদাসপুর ও উধমপুরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানকে দায়ী করলে উভয় দেশের মধে শান্তি আলোচনা অনিশ্চয়তার মধ্যে পড়ে।
গত মাসের ১০ তারিখে রাশিয়ার উখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যকার বৈঠকে দুই দেশের শান্তি আলোচনা বিষয়ে একমত হয়।
গত ২৭ জুলাই গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় চার পুলিশসহ সাত ভারতীয় নিহত হন। বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহ হয়। এরপর গত ৫ আগস্ট পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী ভারত নিয়ন্ত্রিত কাস্মীরের উধমপুরে ভারতের পুলিশের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালালে পুলিশের গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়। একজনকে জীবিত আটক করে ভারতের পুলিশ। এ দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে আসছে। তবে পাকিস্তান বরাবরের মতোই তা অস্বীকার করে করে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করার প্রবণতা বন্ধ করতে হবে। পুরনো দোষারোপ বন্ধ করে খোলা মন নিয়ে আলোচনা করতে হবে।