ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগাম নির্বাচনের মুখে তুরস্ক

Link Copied!

ahmed-dabutogluআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগ্লু জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা জোরালো হচ্ছে। বিরোধী দল সিএইসপির সঙ্গে সমঝোতার চেষ্টা করে কোনো ফল হয়নি। ফলে দাভুতোগ্লুর আকালি পার্টির (একেপি) ক্ষমতা দেওয়া ছাড়া কোনো পথ নেই।
নতুন নির্বাচন দেওয়ার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দাভুতোগ্লু। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক।
সিএইপির নেতা কামাল কিলিকদারোগ্লুর সঙ্গে বৈঠকের পর দাভুতোগ্লু বলেছেন, ‘এই মুহূর্তে অংশীদারী সরকার গঠনের কোনো ভিত্তি নেই।’
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নতুন নির্বাচনকে সমর্থন করছেন। তার আশা, আবার নির্বাচন হলে তার প্রতিষ্ঠিত দল একেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু দুই মাস আগে জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে একেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বুধবার এক বক্তব্যে এরদোয়ান বলেছেন, ‘তুরস্কে শক্ত শাসনের প্রয়োজন রয়েছে। তবে জোট সরকার গঠন করতে না পারলে দাভুতোগ্লু আত্মহত্যা করবেন না।’
তুরস্কের প্রধান দুই রাজনৈতিক দল একেপি এবং সিএইচপি। একেপি কট্টর ডানপন্থি ও শরিয়্যাহ আদর্শে পরিচালতি রাজনৈতিক দল। আর সিএইচপি অসম্প্রদায়িক চেতনার দল। এই দুুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা হওয়ার কোনো নমনীয় ভিত্তি আগে কখনো তৈরি হয়নি। যে কারণে এবারও তা সম্ভব হবে না। তাদের হয়তো নতুন নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা ও সংখ্যাগরিষ্ঠতা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।