ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছে : আরেফিন সিদ্দিক

Link Copied!

vc-duনিজস্ব প্রতিবেদক : প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, দেশে-বিদেশে তাদের প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টাও করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঢাবি ভিসি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভীত মজবুত করেছে।’
বঙ্গবন্ধুর খুনিরাই পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। তাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হয়েছে।’
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ হত্যাকাণ্ডের বিচার এতদিন পরে হলেও সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু খুনিদের বিচার করলেই হবে না, যারা পেছন থেকে এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।’
যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা স্বাধীন বাংলাদেশ চায় না বলেও মন্তব্য করেন আরেফিন সিদ্দিকী।
তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা নিহত না হলে বাংলাদেশ আজকে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হত।’
‘বঙ্গবন্ধুকে হত্যা করে আমরা কী পেয়েছি’, প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তার মৃত্যুর পর জাতি যে হাতাশার সাগরে নিমজ্জিত হয়েছে তা এখন প্রতিমুহুর্তে উপলব্ধি করছে।’
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মতিউর রহমান লাল্টু, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।