ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রেলের দুরাবস্থার কথা সরকার চিন্তা করছে’

Link Copied!

railসিলেট প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের রেল সার্ভিস নিম্নমানের ছিল। তবে এখন কিছুটা উন্নতি হয়েছে। আমি যখন মন্ত্রী হই, তখন রেলের উন্নয়ন বাজেট ছিল শূন্য। এখন সেখানে আছে চার হাজার কোটি টাকা। রেলের দুরাবস্থার কথা সরকার চিন্তা করছে। এই সরকারের মধ্যেই রেলে পরিবর্তন দেখতে পারবেন।’
মন্ত্রী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের হলরুমে চেম্বারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচিত চেম্বারের সঙ্গে বসার সুযোগ হয়েছে অনেক দিন পরে। সমস্যা সম্পর্কে অনেক কিছুই শুনেছি। শুল্ক স্টেশন, এয়ারপোর্টেও সেবা সম্পর্কে অনেক অভিযোগ আছে। শুল্ক স্টেশন খুব বেশি করা যাবে না। সব জায়গায় সম্ভব পর হবে না।’
ট্রেড ট্যাক্সের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এটা আমাকে বিস্তরভাবে দেখতে হবে।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘মানি এক্সচেঞ্জ ঠিকমতো কাজ করে না। এটা আমাকে ভালভাবে দেখতে হবে। কোনটা কম, কোনটা বেশি কাজ করে দেখতে হবে।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সিলেটকে পর্যটন নগরী ঘোষণার দাবি দীর্ঘ দিনের। এটা আশা করি অচিরেই হয়ে যাবে। ট্রাভেলার লেইজার স্টেশন অটোমেটিক হয়ে গেছে। ঘোষণা দিয়ে খুব কাজ হয় না। বিভিন্ন রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করা আসল কাজ। ট্রাভেল ও ট্যুরিজমে আরো সুযোগ দেওয়া উচিত।’
ব্যাংকের সুদের হারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সুদের হার সরকার নির্ধারণ করে না। মার্কেট নির্ধারণ করে। ডিপোজিট রেট বেশি উচ্চ হারের। ডিপোজিট রেট কমে গেলে ল্যান্ডিং রেট অটোমেটিক কমে যাবে। সরকার সুদের মার্কেট কন্ট্রোল করে না। নিজস্ব ব্যাংকগুলোকে আমরা নির্ধারণ করে থাকি। তবে বেশি রেট রাখার অধিকার কারো নেই।’
মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কয়ছর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক, চেম্বারের পরিচালক মো. লায়েছ উদ্দিন, মুকির হোসেন, পর্যটন উপ-কমিটির আহ্বায়ক পরিচালক এ টি এম শোয়েব, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট ইট ভাটা মালিক সমিতির এম এ হান্নান, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী দেলওয়ার হোসেন, প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, রূপালী ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ড. আহমদ আল কবির। ধন্যবাদ বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন।