আন্তর্জাতিক ডেস্ক : অক্টেবরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেউন হাই। গত জুন মাসেই তার এ সফররে যাওয়ার কথা ছিল। দেশে তখন মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সেটি বাতিল করা হয়েছিল।
অক্টোবর মাসের ১৬ তারিখে ওয়াশিংটন সফর করবেন প্রেসিডেন্ট পার্ক গেউন হাই। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আগামী বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘ওই বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও বৈশ্বিক নানা বিষয়ে নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পার্ক।’ এছাড়া দুই নেতা পরিবেশ, বিদ্যুৎ, মহাকাশ, স্বাস্থ্য ও সাইবার নিরাপত্তা নিয়েও কথা বলবেন।
এর আগে ১৪ থেকে ১৮ জুলাই তার যুক্তরাষ্ট্র সফরের তারিখ নির্ধারণ করার কথা ছিল। কিন্তু দেশে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওই সফর বাতিল করা হয়। ওই রোগে ১৭ হাজারের মত আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল ৩৬ জন । সৌদি আরবের বাইরে এটিই ছিল সবচেয়ে বেশি মার্স আক্রান্তের ঘটনা।

