ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান

Link Copied!

BUSকুষ্টিয়া প্রতিনিধি : লাইসেন্সবিহীন চালক ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে শহরতলীর পুরাতন আলফারমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ।
এ সময় তিনি বলেন, ‘ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১০ হাজার সাতশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে চালকদের লাইসেন্স জব্দ করে যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কুষ্টিয়া অঞ্চলের পরিদর্শক হুমায়ুন কবীর, কুষ্টিয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইমরান আলী, ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান, শুভেন্দুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।