ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনের শাসন আছে কি না সন্দেহ মিজানের

Link Copied!

Dr.-mizanনিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকারের কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘এ সমাজে যে আইনের শাসন রয়েছে সেটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। সামাজিক অস্থিরতার অন্যতম কারণ আইনের শাসনের ভঙ্গুর দশা।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত ‘পৈশাচিকতা বন্ধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সমাজে যদি এ বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে যায় যে, একটি রাজনৈতিক দলের হয়ে যত বড় অপরাধই করেন না কেন আপনি আইনের ধরাছোঁয়ার বাইরে থাকবেন তাহলে সে সমাজে পৈশাচিকতা কেন হবে না?
পৈশাচিকতা বন্ধে আমাদের সঠিক সময়ে যথাযথ কাজটি করা দরকার উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘যখন একজন ব্লগারকে হত্যা করা হয় তখন প্রশাসনের প্রথম কাজটি হচ্ছে ঘটনা তদন্ত করা, অপরাধীকে গ্রেপ্তার করা এবং সাজা দেয়া। কিন্তু সেখানে আমাদের প্রশাসন যদি বলে ধর্মকে নিয়ে কেউ উস্কানিমূলক কিছু লিখলে বরদাস্ত করা হবে না। তাহলে তো সময়ের কাজ সময়ে হলো না বরং অপরাধীরা আরো উৎসাহিত হলো।’
যুবলীগ- আওয়ামীলীগ নেতাদের খাই খাই স্বভাব বাদ দিতে হবে- জনপ্রশাসনমন্ত্রী আশরাফুল ইসলামের এমন বক্তব্যের কথা উল্লেখ করে মানবাধিকারের চেয়ারম্যান বলেন, ‘আশরাফুল ইসলাম দলের সাধারণ সম্পাদক। তিনি নিজে যখন একথা বলেন তার মানে বিষয়টির গভীরতা বুঝতে হবে। তিনি বিষয়টি উদ্ঘাটন করতে পরেছেন, আমরা আশা করি তিনি এর মূলোৎপাটনও করতে পারবেন।’
নূরুল ইসলাম নাহিদ যখন শিক্ষা মন্ত্রী তখন তার কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি- মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘আমরা আশা করি তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা করবেন যেন আমাদের সন্তানেরা পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে পারে। স্কুল, কোচিং, প্রাইভেট শিক্ষকের কারণে তারা পরিবারের সঙ্গে মিশতে পারে না। অনেক ক্ষেত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে তাদের নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় হচ্ছে।’
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক ড. কাজী খলীকুজ্জামান আহমদ, সাধারণ সম্পাদক একেএমএ হামিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিওলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।