আর্ন্তজাতিক ডেস্ক : লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল থিন্নি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আশ্চর্যজনক ঘোষণাটি দিয়েছেন বলে জানা গেছে। তবে তার মুখপাত্র বলছেন, ‘প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।’
আব্দুল্লাহ আল থিন্নি দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী। তিনি তার সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মন্ত্রীসভা জনগনের কাছে অকার্যকর বলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের সমালোচনার মুখে তিনি পদত্যাগ করতে চান।
থিন্নি লিবিয়ার একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি। আমি আমার পদত্যাগপত্র রোববার পার্লামেন্টে জমা দেবো।’
কিন্তু থিন্নির মুখপাত্র হাতিম আল আরাইবি প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা অস্বীকার করেছেন।
আইএস কর্তৃক ত্রিপোলি দখলের পর থিন্নি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এরপর তার মন্ত্রীসভাকে নিয়ে অভিযোগ করেন সাধারন জনগণ। আর এ কারনেই পদত্যাগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

