আন্তর্জাতিক ডেস্ক : সরকার গঠন করার এক বছর না যেতেই মন্ত্রী পরিষদে রদবদল করতে হচ্ছে ইন্দোনেশীয় রাষ্ট্রপ্রধান জোকো বিদোদোকে। আজ বুধবার চূড়ান্তভাবে এ সংক্রান্ত নীতিনির্ধারণী বিষয়াদি সম্পর্কে অবগত হবে গণমাধ্যম। দেশটির অর্থ মন্ত্রণালয়কে ঘিরে এ রদবদল সংঘটিত হচ্ছে।
ইন্দোনেশীয় মন্ত্রী পরিষদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিশিষ্ট রাজনীতিক সুফিয়ান জলিল। তাকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। আর অর্থমন্ত্রীর পদ অলঙ্কৃত করতে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের সাবেক গভর্নর জারমিন নাসুতিয়ন। এবং বেসরকারী সম্পদ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী টম লিম্বংকে দেয়া হচ্ছে বাণিজ্যিক লেনদেনসংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব।
বিদোদোর এ পরিবর্তন আনার হেতু কি। এ প্রশ্নের জবাবে বিশেষজ্ঞদের অভিমত, ইন্দোনেশিয়ার বর্তমান ক্ষয়িষ্ণু অর্থনীতিকে চাঙা করতে দীর্ঘ দিন ধরেই দলীয় আভ্যন্তরীণ চাপের মুখে ছিলেন রাষ্ট্রপ্রধান। এবং দেশের জনগণের ঝোঁকের ওপর ভিত্তি করেও এমনকি, সুনির্দিষ্ট ব্যক্তিদের এ-সংশ্লিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে।

