ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১০

Link Copied!

China-coal-mineআর্ন্তজাতিক ডেস্ক : চীনে মঙ্গলবার রাতে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
গুইঝোউ প্রদেশের পুয়ান কাউন্টি কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েব সাইটে জানিয়েছে, ওই খনির ৫৬ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। তবে খনিতে এর বাইরেও আরো কেউ আটকা পড়েছে কীনা সেটা পরিষ্কারভাবে জানা যায়নি।
তবে মঙ্গলবার রাতের দুর্ঘটনা ঠিক কী কারনে ঘটেছে তা জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। তবে শিনহুয়া নিউজ এজেন্সি বলছে, গ্যাস বিস্ফোরণের কারনেই হতাহতের ঘটনা ঘটেছে। খনিতে ভেন্টিলেশন ব্যবস্থা এতই দুর্বল যে, প্রায়ই তা ভেতরের গ্যাসকে বের করতে পারে না। ফলে খনির ভেতরে গ্যাস ছড়িয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
মঙ্গলবার রাতে কয়লা খনিতে গ্যাস ছড়িয়ে পড়ায় এর ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে খনির ভেতরে আটকে থাকা শ্রমিকদেরকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।