ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যার চার্জশিট: আইনমন্ত্রী

Link Copied!

rajonনিজস্ব প্রতিবেদক : আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের চাঞ্চল্যকর সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের এক অনুষ্ঠান শেষে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এর আগেও গত ২৩ জুলাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেছিলেন ৩/৪ দিনের মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেয়ার কথা।
আইনমন্ত্রী বলেন, ‘এ মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকায় চার্জশিট দিতে দেরি হচ্ছিল। কিন্তু আমি সংশ্লিষ্টদের বলেছি, আসামি পলাতক থাকলেও বিচার শুরু করতে বাধা নেই। আমার মনে হয় আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেখতে পাবেন।’
চার্জশিট দাখিলের পর এ মামলার পলাতক আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে কোনো আইনগত বাধা নেই বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় ১৩ বছরের শিশু রাজনকে।
আজ বেলা ১১টার দিকে সোনারগাঁও হোটেলের মেঘনা হলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘বছরে প্রায় ৪০-৫০ লাখ দলিল নিবন্ধিত হয়।’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।