ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকৃত তথ্য প্রচার বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : বিকৃত তথ্য গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিকৃত তথ্য বিভ্রান্তির সৃষ্টি করে।
রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তথ্য যেমন মানুষকে সুযোগ সৃষ্টি করে দেয়, তেমনি বিকৃত তথ্য মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে এবং মানুষের ক্ষতি সাধন করে। যেসব তথ্য মানুষের উপকার করে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় এবং যেগুলো ক্ষতি করে, সেগুলো যাতে শিশু-কিশোরদের চারিত্রিক গঠনকে বিকৃত না করতে পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার।
ইলেকট্রনিক সাংবাদিকদের জন্য একটি আলাদা নীতিমালা গঠন করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার বলার স্বাধীনতা এবং সুযোগ করে দিয়েছে। সরকারের সমালোচনা যেন গঠনমূলক হয়, সেদিকে নজর রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এবং কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করবে না এবং বলবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কথা ও কাজ থেকেও বিরত থাকতে আহ্বান জানান তিনি।