ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ সৌদিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক

Link Copied!

iraqআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদের অভিযোগে চার সৌদি নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছে ইরাকের এক আদালত। অভিযুক্তদের দোষ খণ্ডনেরও কোনো সুযোগ দেয়া হয়নি বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আসামি পক্ষের কোনো আইনজীবীর উপস্থিতি ছাড়াই মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করেছেন বাগদাদের আল নাসিরিয়াহ আদালত। এর আগে জর্দানের সৌদি দূতাবাস এক আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিল। কিন্তু তিনি ইরাকে এক হামলায় প্রাণ হারানোর পর নতুন আইনজীবী নিয়োগ দেয়া হয়নি।
সাজাপ্রাপ্ত সৌদিরা হলেন, ফাহদ আলহেজান, মাজেদ আল বাকমি, মোহাম্মদ আবদুল্লাহ আল ওবায়েদ ও জারাল্লাহ সালিম আল জারাল্লাহ। সাজা ঘোষণার পর ওই চারজনকে ইরাকের রাজধানী বাগদাদ, আল নাসিরিয়াহ এবং সোশাহ কারাগার থেকে অভিজাত আবাসিক এলাকা গ্রিন জোনে সরিয়ে নেয়া হয়েছে এবং কড়া পাহাড়ায় রাখা হয়েছে।
ইরাকের বিভিন্ন কারাগারে বর্তমানে আরো ৭১ জন সৌদি বন্দি রয়েছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।এদের মধ্যে ১৫ জনের বিচার চলছে, ২০ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আদালতে ওঠানোর প্রস্তুতি চলছে আরো ২৪ জনকে। এছাড়া এক সৌদির ফাঁসে কার্যকর করেছে ইরাক।