ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় দুর্নীতি দমন উপদেষ্টা নিয়োগ

Link Copied!

buhariআর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দুর্নীতি দমনের জন্য একটি কমিটি নিয়োগ করেছেন। সাত সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্যরা দুর্নীতি দমন করে দেশে আইন ব্যবস্থা সচল রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেবেন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষাবিদ বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
দুর্নীতি দমনের অঙ্গিকার নিয়েই মে মাসে নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট বুহারি। তিনি দেশটির দুর্নীতি সম্পর্কে জানিয়েছেন, তার বিশ্বাস গত কয়েক দশক ধরে সরকারি কর্মকর্তারা জনগনের পকেট থেকে প্রায় ১৫০ বিলিয়ন ডলার চুরি করেছে।
প্রেসিডেন্টের মুখপাত্র ফেমি আদেসিনা জানিয়েছেন, ‘ নাইজেরিয়ায় অপরাধ বিচার ব্যবস্থায় সংস্কার বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কমিটি বর্তমান প্রশাসনকে পরামর্শ দেবে।’
কিন্তু কবে নাগাদ কমিটি তাদের পরামর্শ সম্বলিত রিপোর্টটি প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করবেন সে ব্যাপারে কিছুই বলতে পারেননি মুখপাত্র আদেসিনা।